বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। রোববার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা, শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন, তুরস্কের বিনিয়োগ বাড়াতে বিডা-রাষ্ট্রদূতের বৈঠক
মাহদী আমিন বলেন, বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। নতুন কোনো প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। ট্রেড লাইসেন্স প্রক্রিয়া সহজ করা হচ্ছে এবং উদ্যোক্তাদের জন্য “ওয়ানস্টপ সেবা” নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই সরকারের অন্যতম লক্ষ্য।নারায়ণগঞ্জকে একটি রোল মডেল শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানকার তৈরি পোশাক শিল্প ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
আরও পড়ুন, তিন ধাপে বাড়তে পারে পেনশন, আসছে নবম পে-স্কেল
এ সময় তিনি গার্মেন্ট খাতে ক্ষতি কমাতে প্রায় আড়াই হাজার কোটি টাকার নীতিগত সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও জানান। এতে শিল্প উদ্যোক্তারা প্রয়োজনীয় সহযোগিতা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: সমাজকল্যাণমন্ত্রী
ঈদ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মানুষের সুযোগ-সুবিধা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন