দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’-এর অফিসিয়াল টিজার। প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।মঙ্গলবার রাতে টিজারটি প্রকাশের পর শাকিব খান লেখেন, “একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।”প্রায় এক মিনিট ২০ সেকেন্ডের টিজারে দেখা গেছে শাকিব খানের ভিন্ন এক রূপ। আগ্রাসী লুক, কনসার্টের উন্মাদনা, অ্যাকশন ও পারফরম্যান্স—সব মিলিয়ে টিজারটি দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।
আরও পড়ুন , তৃণমূলের পরাজয় নিয়ে মুখ খুললেন পরমব্রত
ধারণা করা হচ্ছে, ‘রকস্টার’ একটি মিউজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা, যেখানে একজন সংগীত তারকার জীবন, সংগ্রাম, প্রেম ও উত্থান-পতনের গল্প তুলে ধরা হবে।টিজারের শেষ অংশে জানানো হয়েছে, এটি কেবল একটি “জ্যামিং সেশন”, আর দ্বিতীয় টিজার শিগগিরই আসছে—যা ঘিরে আরও উত্তেজনা তৈরি হয়েছে।সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সাবিলা নূর। টিজারে তার উপস্থিতিও দেখা গেছে।আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এটি নির্মাণ করেছেন আজমান রুশো, প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড। প্রযোজক হিসেবে আছেন অঞ্জন চৌধুরী পিন্টু এবং নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু।
বিষয় : প্রকাশ্যে আলোচিত সুপারস্টার

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন