দৈনিক সংবাদ দিগন্ত

তৃণমূলের পরাজয় নিয়ে মুখ খুললেন পরমব্রত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর এবার মুখ খুললেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জনসাধারণের মধ্যে তৃণমূলের কিছু নেতা-মন্ত্রী ও বিধায়কের আচরণ নিয়ে ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে।

আরও পড়ুন, জয়টা আমার কাছে ব্যক্তিগত

পরমব্রত বলেন, তৃণমূল সরকারের কিছু উন্নয়নমূলক কাজ থাকলেও দলের একটি অংশের ঔদ্ধত্য, দুর্নীতি এবং মানুষের ব্যক্তিজীবনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করা যায় না। এর আগে তাকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রচারে অংশ নিতে দেখা গিয়েছিল। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার ঘটনাকে তিনি অসাংবিধানিক মনে করেছিলেন। এছাড়া বাম ও কংগ্রেসের দুর্বল অবস্থানের কারণে প্রতিবাদের ভাষা হিসেবে তৃণমূলকে বেছে নিয়েছিলেন বলে জানান তিনি।

আরও পড়ুন, রুনা লায়লার ক্ষোভ

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল এবং এখনো রয়েছে। টালিউডে রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়েও মন্তব্য করেন পরমব্রত। তার অভিযোগ, চলচ্চিত্র শিল্প এমন কিছু মানুষের হাতে তুলে দেওয়া হয়েছিল, যাদের সিনেমার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। এই পরিস্থিতির বিরুদ্ধেই তিনি প্রতিবাদ করেছিলেন বলে জানান অভিনেতা।

আরও পড়ুন, জ্যোতিকা–সোনাক্ষী অভিনীত ‘দ্য সিস্টেম’ আসছে ওটিটিতে

তিনি বলেন, সেই আন্দোলনের কারণে তাকে অপমান ও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে নির্বাচনের এই ফলাফলে যদি সিনেমা শিল্পের উন্নতি হয় এবং বিভিন্ন ফেডারেশনের নিয়ন্ত্রণ কমে, তাহলে সেটি ইতিবাচক হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিষয় : নির্বাচন অভিনেতা পরাজয় তৃণমূল পরমব্রত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

তৃণমূলের পরাজয় নিয়ে মুখ খুললেন পরমব্রত

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর এবার মুখ খুললেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জনসাধারণের মধ্যে তৃণমূলের কিছু নেতা-মন্ত্রী ও বিধায়কের আচরণ নিয়ে ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে।

আরও পড়ুন, জয়টা আমার কাছে ব্যক্তিগত

পরমব্রত বলেন, তৃণমূল সরকারের কিছু উন্নয়নমূলক কাজ থাকলেও দলের একটি অংশের ঔদ্ধত্য, দুর্নীতি এবং মানুষের ব্যক্তিজীবনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করা যায় না। এর আগে তাকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রচারে অংশ নিতে দেখা গিয়েছিল। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার ঘটনাকে তিনি অসাংবিধানিক মনে করেছিলেন। এছাড়া বাম ও কংগ্রেসের দুর্বল অবস্থানের কারণে প্রতিবাদের ভাষা হিসেবে তৃণমূলকে বেছে নিয়েছিলেন বলে জানান তিনি।

আরও পড়ুন, রুনা লায়লার ক্ষোভ

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল এবং এখনো রয়েছে। টালিউডে রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়েও মন্তব্য করেন পরমব্রত। তার অভিযোগ, চলচ্চিত্র শিল্প এমন কিছু মানুষের হাতে তুলে দেওয়া হয়েছিল, যাদের সিনেমার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। এই পরিস্থিতির বিরুদ্ধেই তিনি প্রতিবাদ করেছিলেন বলে জানান অভিনেতা।

আরও পড়ুন, জ্যোতিকা–সোনাক্ষী অভিনীত ‘দ্য সিস্টেম’ আসছে ওটিটিতে

তিনি বলেন, সেই আন্দোলনের কারণে তাকে অপমান ও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে নির্বাচনের এই ফলাফলে যদি সিনেমা শিল্পের উন্নতি হয় এবং বিভিন্ন ফেডারেশনের নিয়ন্ত্রণ কমে, তাহলে সেটি ইতিবাচক হবে বলেও মন্তব্য করেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত