দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নতুন ৩৩ কেভি লাইনের কাজ, বড়াইগ্রামে ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

চারজন হত্যার বিচার দাবিতে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পদ্মা সেতুর পর যাত্রীশূন্য বরিশালের লঞ্চ, বিলুপ্তির পথে নৌশিল্প

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালপুরে খাবার খেয়ে শিশুসহ একই পরিবারের ৭ জন অসুস্থ: হাসপাতালে ভর্তি

কালিহাতীতে সিসা কারখানা বন্ধের দাবিতে বিক্ষুব্ধ জনগনের থানা ঘেরাও

মহেশপুরে ডেকোরেটর,সাউন্ড,লাইট এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক  সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে নগর পরিচালক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পরামর্শকরণ

টানা বর্ষণ ও উজান ঢলে সিলেটজুড়ে বন্যার সতর্কতা

টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে সুনামগঞ্জের হাওরাঞ্চল ও চলতি মৌসুমের বোরো ফসল।পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বাড়ছে। এর ফলে নিম্নাঞ্চলগুলোতে ইতোমধ্যে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে।অন্যদিকে সীমান্তের ওপারে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় উজান থেকে আসা ঢল পরিস্থিতিকে আরও জটিল করছে।

আরো  পড়ুন , সৌদিতে কর্মস্থলে লিফট দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, ২০ দিন পর দেশে ফিরল মরদেহ

এ অবস্থায় আগামী ৩ মে থেকে কৃষকের কাছ থেকে ধান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি মণ ধান ১ হাজার ৪৪০ টাকা দরে কেনা হবে বলে জানানো হয়েছে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ইতোমধ্যে মৌলভীবাজারের কিছু নিম্নাঞ্চলে বন্যার প্রাথমিক প্রভাব দেখা দিয়েছে এবং পানি আরও বাড়তে পারে।কৃষি বিভাগ জানিয়েছে, সিলেট অঞ্চলে প্রায় ৮৮ হাজার হেক্টরের বেশি জমিতে ফসল উৎপাদন হয়েছে, যার বড় অংশই হাওরাঞ্চলে। এর মধ্যে অধিকাংশ ধান এখনো মাঠে রয়েছে, যা ঝুঁকিতে পড়েছে।কৃষকরা বলছেন, কয়েক দিন সময় পেলে তারা ফসল ঘরে তুলতে পারতেন, কিন্তু আগাম বন্যার কারণে তাদের স্বপ্ন ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।এদিকে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং ফসল রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় : আশঙ্কা সিলেটজুড়ে টানা বর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

টানা বর্ষণ ও উজান ঢলে সিলেটজুড়ে বন্যার সতর্কতা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে সুনামগঞ্জের হাওরাঞ্চল ও চলতি মৌসুমের বোরো ফসল।পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বাড়ছে। এর ফলে নিম্নাঞ্চলগুলোতে ইতোমধ্যে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে।অন্যদিকে সীমান্তের ওপারে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় উজান থেকে আসা ঢল পরিস্থিতিকে আরও জটিল করছে।

আরো  পড়ুন , সৌদিতে কর্মস্থলে লিফট দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, ২০ দিন পর দেশে ফিরল মরদেহ

এ অবস্থায় আগামী ৩ মে থেকে কৃষকের কাছ থেকে ধান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি মণ ধান ১ হাজার ৪৪০ টাকা দরে কেনা হবে বলে জানানো হয়েছে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ইতোমধ্যে মৌলভীবাজারের কিছু নিম্নাঞ্চলে বন্যার প্রাথমিক প্রভাব দেখা দিয়েছে এবং পানি আরও বাড়তে পারে।কৃষি বিভাগ জানিয়েছে, সিলেট অঞ্চলে প্রায় ৮৮ হাজার হেক্টরের বেশি জমিতে ফসল উৎপাদন হয়েছে, যার বড় অংশই হাওরাঞ্চলে। এর মধ্যে অধিকাংশ ধান এখনো মাঠে রয়েছে, যা ঝুঁকিতে পড়েছে।কৃষকরা বলছেন, কয়েক দিন সময় পেলে তারা ফসল ঘরে তুলতে পারতেন, কিন্তু আগাম বন্যার কারণে তাদের স্বপ্ন ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।এদিকে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং ফসল রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত