রংপুরে কর্মরত সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে তার অপসারণের দাবিও জানিয়েছেন সাংবাদিকরা।
রোববার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে রংপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচিতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, বদরগঞ্জ প্রেসক্লাব, মিঠাপুকুর প্রেসক্লাব, পীরগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, মহেশপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে বিএডিসি খামারের সীমানা প্রাচীর নির্মাণ হচ্ছে
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুধু ব্যক্তি বিশেষকে অপমান করা নয়, বরং পুরো সাংবাদিক সমাজের প্রতি অবমাননার শামিল। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আরও পড়ুন, লোডশেডিংয়ে অন্ধকারে এসএসসি পরীক্ষা, মিঠাপুকুরে মোমবাতির আলোয় পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ
কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ পত্রিকার বিভাগীয় প্রধান বাদশাহ ওসমানী। তিনি বলেন, “সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।” মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অভিযুক্ত কমিশনারের অপসারণসহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন