দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশের সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম (নুরুল ইসলাম) প্রধানমন্ত্রী তারেক রহমান (তারেক রহমান)-এর পক্ষে এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

আরও পড়ুন, ১৬ জেলায় কালবৈশাখীর সতর্কতা, বজ্রপাতে ৭ জনের মৃত্যু

পরে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাজিফ উদ্দিন (বীর বিক্রম) প্রস্তাবটির ওপর ভোট গ্রহণ করেন। কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়। এরপর স্পিকার ঘোষণা করেন, কার্যপ্রণালি বিধির ২৬৬ অনুচ্ছেদ অনুযায়ী ৩০ দিনের জন্য এই বিশেষ কমিটি গঠন করা হলো, যা জ্বালানি পরিস্থিতি বিশ্লেষণ করে সুপারিশসহ প্রতিবেদন দেবে।নবগঠিত এই কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমান ৫ জন করে সংসদ সদস্য রয়েছেন। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া কমিটিতে রয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ আরও কয়েকজন সরকারি দলীয় সংসদ সদস্য।

আরও পড়ুন, গাইবান্ধায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, দুই শিশু নিহত

অন্যদিকে বিরোধী দলীয় সদস্য হিসেবে রয়েছেন মো. সাইফুল আলম খান মিলন, নূরুল ইসলাম বুলবুল, অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন, হাসনাত আবদুল্লাহ এবং মুফতি মোহাম্মদ আবুল হাসান। সংসদে বলা হয়, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বিবেচনায় দ্রুত জ্বালানি ব্যবস্থাপনায় সুপারিশ তৈরি করাই এই কমিটির মূল লক্ষ্য। আগামী ৩০ দিনের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।

বিষয় : সংসদ জ্বালানি সংকট বিশেষ কমিটি গঠন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশের সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম (নুরুল ইসলাম) প্রধানমন্ত্রী তারেক রহমান (তারেক রহমান)-এর পক্ষে এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

আরও পড়ুন, ১৬ জেলায় কালবৈশাখীর সতর্কতা, বজ্রপাতে ৭ জনের মৃত্যু

পরে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাজিফ উদ্দিন (বীর বিক্রম) প্রস্তাবটির ওপর ভোট গ্রহণ করেন। কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়। এরপর স্পিকার ঘোষণা করেন, কার্যপ্রণালি বিধির ২৬৬ অনুচ্ছেদ অনুযায়ী ৩০ দিনের জন্য এই বিশেষ কমিটি গঠন করা হলো, যা জ্বালানি পরিস্থিতি বিশ্লেষণ করে সুপারিশসহ প্রতিবেদন দেবে।নবগঠিত এই কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমান ৫ জন করে সংসদ সদস্য রয়েছেন। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া কমিটিতে রয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ আরও কয়েকজন সরকারি দলীয় সংসদ সদস্য।

আরও পড়ুন, গাইবান্ধায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, দুই শিশু নিহত

অন্যদিকে বিরোধী দলীয় সদস্য হিসেবে রয়েছেন মো. সাইফুল আলম খান মিলন, নূরুল ইসলাম বুলবুল, অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন, হাসনাত আবদুল্লাহ এবং মুফতি মোহাম্মদ আবুল হাসান। সংসদে বলা হয়, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বিবেচনায় দ্রুত জ্বালানি ব্যবস্থাপনায় সুপারিশ তৈরি করাই এই কমিটির মূল লক্ষ্য। আগামী ৩০ দিনের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত