দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

গাইবান্ধায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, দুই শিশু নিহত

মিজানুর রহমান।

গাইবান্ধার তিন উপজেলায় পৃথক বজ্রপাতে দুই শিশুসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে রয়েছে সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ ও তার চাচাতো ভাই শিশু রাফি। এছাড়া সাদুল্লাপুর উপজেলার মিজানুর রহমান এবং ফুলছড়ি উপজেলার কৃষক আলী আকবর নিহত হয়েছেন। অপর এক ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায় খেলার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয় দুই শিশু। পরে তাদের 

আরো পড়ুন , জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।অন্যদিকে, সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন মিজানুর রহমান। তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।ফুলছড়ি উপজেলার বুলবুলির চর এলাকায় বজ্রপাতে কৃষক আলী আকবরের মৃত্যু হয়। একই এলাকায় আরও এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।প্রশাসন জানিয়েছে, ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।প্রাকৃতিক দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা স্থানে না থাকা এবং নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

গাইবান্ধায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, দুই শিশু নিহত

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

গাইবান্ধার তিন উপজেলায় পৃথক বজ্রপাতে দুই শিশুসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে রয়েছে সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ ও তার চাচাতো ভাই শিশু রাফি। এছাড়া সাদুল্লাপুর উপজেলার মিজানুর রহমান এবং ফুলছড়ি উপজেলার কৃষক আলী আকবর নিহত হয়েছেন। অপর এক ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায় খেলার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয় দুই শিশু। পরে তাদের 

আরো পড়ুন , জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।অন্যদিকে, সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন মিজানুর রহমান। তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।ফুলছড়ি উপজেলার বুলবুলির চর এলাকায় বজ্রপাতে কৃষক আলী আকবরের মৃত্যু হয়। একই এলাকায় আরও এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।প্রশাসন জানিয়েছে, ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।প্রাকৃতিক দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা স্থানে না থাকা এবং নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত