দেশের ১৬ জেলায় সন্ধ্যার পর থেকে রাত ৯টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সংস্থাটির এক সতর্ক বার্তায় বলা হয়েছে, মৌলভীবাজার, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামের কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক করে বলেছে, বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।এর আগে বিকেল সাড়ে ৫টায় দেওয়া আরেকটি বার্তায় জানানো হয়, দেশের কেন্দ্রীয় ও উত্তর-পূর্বাঞ্চলে ইতোমধ্যে বজ্রপাত শুরু হয়েছে, যা ধীরে ধীরে দক্ষিণ ও দক্ষিণ-
আরো পড়ুন , গাইবান্ধায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, দুই শিশু নিহত
পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।এদিকে, রবিবার বিকেল থেকে দেশের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত বজ্রপাতে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।গাইবান্ধায় তিনজন এবং ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, বগুড়া ও পঞ্চগড়ে একজন করে প্রাণ হারিয়েছেন।বিশেষজ্ঞরা বলছেন, কালবৈশাখীর সময় খোলা জায়গা, গাছের নিচে বা জলাশয়ের কাছে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন