দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২১ মার্চ ২০২৬

রাজশাহীতে শাহ মখদুম দরগায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজশাহীতে হযরত শাহ মখদুম রুপোষ (রহ.) দরগা মাজারে সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদসহ সর্বস্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৯ টায়।

আরও পড়ুন, বিকল লরি সরিয়ে যানজট নিরসন, ওসি মহিবুল্লাহর তৎপরতায় স্বাভাবিক চলাচল

নামাজ শেষে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহবান জানান। এছাড়া সাহেববাজার জিরোপয়েন্ট মসজিদে, টিকাপাড়া মসজিদ, বিশ্ববিদ্যালয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারের বৃষ্টির কারণে শাহ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগার মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন, শোলাকিয়ায় ঈদ জামাতে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন চালু

নামাজ শেষে মুসল্লীরা মোনাজাতে দেশের শান্তি কামনা ও হিংসা  ভুলে মিলেমিশে থাকার প্রার্থনা করেন। ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, সমাজের বিত্তবানদের দায়িত্ব হলো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। বিত্তবানরা যাতে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদকে আরও আনন্দময় করে তোলেন সেই আহ্বান জানান তিনি।

বিষয় : রাজশাহী শুভেচ্ছা দরগা মাজার প্রধান জামাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রাজশাহীতে শাহ মখদুম দরগায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

রাজশাহীতে হযরত শাহ মখদুম রুপোষ (রহ.) দরগা মাজারে সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদসহ সর্বস্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৯ টায়।

আরও পড়ুন, বিকল লরি সরিয়ে যানজট নিরসন, ওসি মহিবুল্লাহর তৎপরতায় স্বাভাবিক চলাচল

নামাজ শেষে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহবান জানান। এছাড়া সাহেববাজার জিরোপয়েন্ট মসজিদে, টিকাপাড়া মসজিদ, বিশ্ববিদ্যালয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারের বৃষ্টির কারণে শাহ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগার মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন, শোলাকিয়ায় ঈদ জামাতে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন চালু

নামাজ শেষে মুসল্লীরা মোনাজাতে দেশের শান্তি কামনা ও হিংসা  ভুলে মিলেমিশে থাকার প্রার্থনা করেন। ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, সমাজের বিত্তবানদের দায়িত্ব হলো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। বিত্তবানরা যাতে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদকে আরও আনন্দময় করে তোলেন সেই আহ্বান জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত