দৈনিক সংবাদ দিগন্ত

মিরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কলেজছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

রাজধানীর মিরপুরে মোছাঃ সানজানা ইসলাম মিম (১৯) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর ১০ নম্বরে অবস্থিত একটি ভাড়া বাসার ৩য় তলায় এ ঘটনাটি বলে জানিয়েছেন স্বজনরা।তিনি মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বরগুনা সদর উপজেলার চাঁদখালী গ্রামের শওকত মৃধার মেয়ে সানজানার বড় ভাই সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সকালে সবার অগোচরে তার রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় তার বোন।

আরো পড়ুন , ডেমরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

 এদিকে তার কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

সানজানার ভাই সাখাওয়াত হোসেন বলেন, ‘একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল আমার বোনের। হয়তো তার সঙ্গে কোনো বিষয়ে মনোমালিন্যে অভিমানে আত্মহত্যা করতে পারে।’ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

বিষয় : রাজধানী মরদেহ কলেজছাত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

মিরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে মোছাঃ সানজানা ইসলাম মিম (১৯) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর ১০ নম্বরে অবস্থিত একটি ভাড়া বাসার ৩য় তলায় এ ঘটনাটি বলে জানিয়েছেন স্বজনরা।তিনি মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বরগুনা সদর উপজেলার চাঁদখালী গ্রামের শওকত মৃধার মেয়ে সানজানার বড় ভাই সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সকালে সবার অগোচরে তার রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় তার বোন।

আরো পড়ুন , ডেমরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

 এদিকে তার কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

সানজানার ভাই সাখাওয়াত হোসেন বলেন, ‘একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল আমার বোনের। হয়তো তার সঙ্গে কোনো বিষয়ে মনোমালিন্যে অভিমানে আত্মহত্যা করতে পারে।’ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত