ব্যবহারকারীদের গোপনীয়তা আরও শক্তিশালী করতে নতুন ইউজারনেম সুবিধা আনতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। নতুন এই ফিচার চালু হলে ফোন নম্বর শেয়ার না করেও অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে।আরও পড়ুন, ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আনল আইটেলপ্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই সুবিধা অনেকটা Telegram কিংবা Instagram–এর ইউজারনেম ব্যবস্থার মতো কাজ করবে। ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি ইউনিক ইউজারনেম বা হ্যান্ডেল তৈরি করতে পারবেন। এরপর কেউ সেই ইউজারনেম দিয়ে যোগাযোগ করলে ফোন নম্বরের বদলে কেবল ইউজারনেমই দেখা যাবে।বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য ফোন নম্বর প্রয়োজন হয়। তবে নতুন এই সুবিধা চালু হলে অপরিচিত ব্যক্তি, ক্রেতা-বিক্রেতা কিংবা নতুন কমিউনিটির সঙ্গে যোগাযোগের সময় ব্যক্তিগত নম্বর গোপন রাখা সহজ হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ফিচার পুরোপুরি ঐচ্ছিক থাকবে। অর্থাৎ ব্যবহারকারী চাইলে আগের মতো ফোন নম্বর দিয়েই অ্যাপ ব্যবহার করতে পারবেন। আবার চাইলে ইউজারনেম ব্যবহার করে পরিচয় গোপন রেখেও যোগাযোগ করা যাবে।আরও পড়ুন, চ্যাট না খুলেই জানা যাবে কে অনলাইনে আছেইউজারনেম তৈরির ক্ষেত্রে কিছু নিয়মও থাকবে। এর দৈর্ঘ্য ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে এবং অন্তত একটি ইংরেজি বর্ণ থাকতে হবে। শুধু ইংরেজি অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর ও ডট ব্যবহার করা যাবে। তবে ইউজারনেম “www” দিয়ে শুরু করা যাবে না, শুরু বা শেষে ডট রাখা যাবে না এবং .com বা .org-এর মতো ডোমেইন এক্সটেনশনও ব্যবহার করা যাবে না।আরও পড়ুন, ৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার তৃণমূল নেতা, পাটখেত থেকে উদ্ধার আরও ২.২৪ কোটিব্যবহারকারীরা চাইলে পরে ইউজারনেম পরিবর্তনও করতে পারবেন। তবে এতে পুরোনো চ্যাট বা অ্যাকাউন্ট সেটিংসে কোনো প্রভাব পড়বে না। যদিও লগইন ও অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ফোন নম্বর আগের মতোই যুক্ত থাকবে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অনলাইন ব্যবসা, কমিউনিটি গ্রুপ এবং অপরিচিত মানুষের সঙ্গে নিরাপদ যোগাযোগের ক্ষেত্রে এই ফিচার বিশেষভাবে কার্যকর হবে। ইতোমধ্যে সীমিত আকারে অ্যান্ড্রয়েড ও আইওএসের কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছে।