মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত অনুষ্ঠানস্থলের পাশ থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার তারেক রহমানের শ্রীমঙ্গল সফরকে ঘিরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুতি চলছিল। এ সময় পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে সোহেল রানা হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন।আরও পড়ুন , কুমিল্লায় বহিষ্কৃত শিবির নেতা জিসান প্রধান কারাগারে, জামিন আবেদন নাকচস্লোগান শুনে ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক উত্তেজিত হয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।আটক সোহেল রানা উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। তিনি আনারস ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।