ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় আহ্বান করা হয়েছে। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ।আরও পড়ুন , ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, চালু ২৬ অক্টোবররাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অধিবেশন আহ্বান করেছেন।সংসদসচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার মাধ্যমে রাষ্ট্রপতির এ আদেশ সাধারণ অবগতির জন্য জারি করা হয়েছে।অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে বা কী কী আইন প্রণয়নের প্রস্তাব উত্থাপিত হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।