মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান।পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।আরও পড়ুন , ভালুকায় উচ্ছেদ অভিযানে ইউএনওকে ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে উত্তেজনাঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের স্বজনদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।আরও পড়ুন , ‘বিএনপি ইজ রিজেক্ট’, কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।