জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সমাবর্তনের নির্ধারিত তারিখ ও সার্বিক প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে সমাবর্তন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের সার্বিক আয়োজন, প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় আগামী ৩০ জানুয়ারি২০২৭ সমাবর্তন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়। সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।আরও পড়ুন, তিন দেশে নতুন কনস্যুলেট স্থাপন করবে বাংলাদেশবিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে দ্বিতীয় সমাবর্তনকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। এর আগে গত ২৩ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানিয়েছিলেন, আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন আয়োজনের পরিকল্পনা রয়েছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হলে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ ও শিক্ষাজীবনের অর্জনের স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি হবে। তাই দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে প্রস্তুতির প্রত্যাশা তৈরি হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।