দৈনিক সংবাদ দিগন্ত

দুই দিন পর ৩০ ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা চালু

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম, কার্ড, পিওএসসহ সব ধরনের সেবা চালু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এ তথ্য জানিয়েছে।এর আগে রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এটিএম থেকে টাকা উত্তোলন, পিওএসে কার্ড লেনদেন এবং কিছু আন্তঃব্যাংক লেনদেন ব্যাহত হয়। ফলে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকরা।সেবা বন্ধের বিষয়টি জানার পর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করে দ্রুত সেবা চালুর নির্দেশ দেওয়া হয়।আরও  পড়ুন, দেশভাগের পর প্রথমবার আসাম থেকে বাংলাদেশে সরাসরি পণ্যবাহী নৌযাত্রা এরপর মঙ্গলবার রাতে কিউ-ক্যাশের পক্ষ থেকে জানানো হয়, তাদের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে চালু রয়েছে।এদিকে ব্যাংক এশিয়াও এক ক্ষুদে বার্তায় তাদের গ্রাহকদের সেবা স্বাভাবিক হওয়ার বিষয়টি জানিয়েছে। ব্যাংকটি জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো স্বাভাবিকভাবে এসব মাধ্যমে লেনদেন করতে পারবেন।কিউ-ক্যাশের সেবা পুনরায় চালু হওয়ায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কার্ড ও ইলেকট্রনিক লেনদেন ব্যবস্থায় স্বাভাবিকতা ফিরেছে। সাময়িক এই বিঘ্নের পর ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রযুক্তিগত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

দুই দিন পর ৩০ ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা চালু