২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীর
বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে।বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।শিক্ষামন্ত্রী জানান, ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী নিয়মিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ।আরও পড়ুন, ‘বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন’দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর আহ্বানএরপর পর্যায়ক্রমে বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়া হবে।তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান।উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন পুনরায় পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।