দৈনিক সংবাদ দিগন্ত

২৩ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী গণসংযোগে নামছে এনসিপি

আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি। এ কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দলের শীর্ষ নেতারাও এতে অংশ নেবেন। আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির নেতাকর্মীরা।রোববার (১১ অক্টোবর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলের মিডিয়া সেলের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম এবং সঞ্চালনা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।আরও  পড়ুন, জ্বালানি সংকটে পোশাকশিল্পের উৎপাদন ব্যয় তিনগুণ বেড়েছে: মামুনুল হকসভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করার সিদ্ধান্তও নেওয়া হয়। এ লক্ষ্যে এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপে যাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এদিকে, এনসিপির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে বলে সভায় জানানো হয়। ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভার প্রার্থীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা তৈরির কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।ঘোষিত কর্মসূচির মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরতে চায় এনসিপি।

২৩ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী গণসংযোগে নামছে এনসিপি