দৈনিক সংবাদ দিগন্ত

কমিটি ঘোষণার পরপরই ভাঙন এনসিপিতে: ২২ নেতা একযোগে সরে দাঁড়ালেন

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সদ্য ঘোষিত মহানগর আহ্বায়ক কমিটি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও অভ্যন্তরীণ সংকট। কমিটি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই একযোগে পদত্যাগ করেছেন অন্তত ২২ জন নেতা-কর্মী।গত বৃহস্পতিবার রাতে ১৬৮ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়, যেখানে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করা হয়। তবে কমিটি প্রকাশের পরপরই ক্ষোভ ছড়িয়ে পড়ে তৃণমূল ও দায়িত্বশীল পর্যায়ের নেতাদের মধ্যে।শুক্রবার সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ। পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদধারীরা।আরও  পড়ুন , এনসিপি চট্টগ্রাম কমিটিতে অসন্তোষ, গণপদত্যাগের হুঁশিয়ারিতাদের অভিযোগ, এই কমিটি গঠনে ত্যাগী ও সক্রিয় নেতাদের বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের। কেউ কেউ অভিযোগ করেছেন, টাকার বিনিময়ে পদ বণ্টন এবং চাঁদাবাজির মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে—যা দলের নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।পদত্যাগী নেতারা বলছেন, যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাই তারা কমিটির পুনর্মূল্যায়ন এবং কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেছেন।অন্যদিকে, পদত্যাগকারীদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, আদর্শ ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা নিয়ে তারা রাজনীতিতে যুক্ত হলেও সাম্প্রতিক কমিটি গঠন তাদের হতাশ করেছে।এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।চট্টগ্রামে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এই গণপদত্যাগকে দলটির জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্থানীয় পর্যবেক্ষকরা।আরও  পড়ুন , স্থানীয় সরকার নির্বাচনেও বড় জয়ের লক্ষ্য বিএনপির

কমিটি ঘোষণার পরপরই ভাঙন এনসিপিতে: ২২ নেতা একযোগে সরে দাঁড়ালেন