নতুন পে-স্কেলে বেতনে বড় উল্লম্ফনের প্রস্তাব, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা
দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন পে-স্কেলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাবনা বিবেচনায় রয়েছে।প্রস্তাব অনুযায়ী, বর্তমান ২০ গ্রেডের কাঠামো বহাল থাকলেও প্রতিটি গ্রেডের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হতে পারে।আরও পড়ুন , ‘মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশেই যথেষ্ট’ : প্রধানমন্ত্রীর মন্তব্যে সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্টরা বলছেন, নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে শুধু মূল বেতন নয়, আবাসন, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতাতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।তবে প্রস্তাবটি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। এটি সরকারের নীতিগত অনুমোদন, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি এবং সরকারি গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে।আরও পড়ুন , ৩৪ জেলায় তাপপ্রবাহের দাপট , গরমে নাজেহাল জনজীবন