১ ফেব্রুয়ারি থেকে ভোকেশনাল পরীক্ষার ফল পুনঃমূল্যায়ন কার্যক্রম
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।আজ বৃহস্পতিবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আরো পড়ুন , সিআইডি পেল হাদি হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার সময় বৃদ্ধিকারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে।আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে https://bteb.gov.bd/ প্রবেশ করে ‘ইনস্টিটিউট কর্ণার’-এ লগইন করতে হবে। এরপর ‘বোর্ড চেইঞ্জ’ মেন্যুতে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।