জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় নিরাপত্তায় ১৪ দফা সিদ্ধান্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে ১৪ দফা পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে সিনেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম।আরও পড়ুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক মন্ত্রীর আত্মীয় উপাচার্য, নিয়োগে প্রশ্ন ও বিতর্কতিনি বলেন, শিক্ষার্থীদের দাবি ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে জরুরি প্রশাসনিক সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে কুইক রেসপন্স টিম গঠন, নিরাপত্তা বিষয়ে হটলাইন চালু, পরিচয়পত্র বাধ্যতামূলক করা এবং বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে।আরও পড়ুন, ডুয়েটে ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভএছাড়া স্থানীয় বাসিন্দাদের চলাচলে বৈধ পাস ব্যবস্থা, নির্মাণ শ্রমিক ও দোকানকর্মীদের ডাটাবেইজ তৈরি, ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন আরও জানিয়েছে, গুরুত্বপূর্ণ গেটগুলোতে অতিরিক্ত নিরাপত্তা প্রহরী নিয়োগ, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ এবং আনসার সদস্য মোতায়েনের জন্য ইউজিসিতে প্রস্তাব পাঠানো হবে।আরও পড়ুন, ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুনপাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে আলো ব্যবস্থা উন্নয়ন, গেট ও সীমানা প্রাচীর মেরামত এবং আল বেরুনী হলের টিনশেড ভবন অপসারণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এদিকে ঘটনার পরপরই শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে আন্দোলনে নামেন, যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার ও দ্রুত বিচারসহ ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।