১০ দিন বৃষ্টির আধিক্য, কমতে পারে তাপমাত্রা
রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সর্বত্র আগামী ১০ দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আধিক্য থাকতে পারে। এর ফলে দিনে ও রাতে সার্বিক তাপমাত্রাও কিছুটা কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণ।আরও পড়ুন, পুলিশে নতুন করে ১৪ হাজার ৪০০ জনবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রীশুক্রবারের পর শনিবার ও রোববার দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।সোমবারও দেশের প্রায় সব বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবারের পরও বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।ফলে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে জনজীবনে সাময়িক ভোগান্তি তৈরি হতে পারে। বিশেষ করে ভারি বৃষ্টিপ্রবণ এলাকার মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে