দৈনিক সংবাদ দিগন্ত

৬০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দুপুর ১টার মধ্যে

দেশের ১০ অঞ্চলে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,আরও  পড়ুন, পুলিশ প্রশাসনে ফের বদলি, ছয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদরা নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি খোলা স্থানে অবস্থানকারী মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

৬০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দুপুর ১টার মধ্যে