দৈনিক সংবাদ দিগন্ত

রংপুরে নুজসাতের মৃত্যুর ঘটনায় মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার, তদন্তে নতুন তথ্য

রংপুরে নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় শাহরিয়ার আহমেদ সাকিন (২৫) নামে এক মেডিকেল শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ভবনের ছাদ থেকে লাফ দেওয়ার আগে নুজসাত তার মোবাইল ফোন ‘ফ্যাক্টরি রিসেট’ করেছিলেন। তবে ফোনের সিমের কল রেকর্ড বিশ্লেষণ করে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর সঙ্গে তার সর্বশেষ যোগাযোগের তথ্য পাওয়া গেছে।মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নগরীর ধাপ এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় শাহরিয়ার আহমেদ সাকিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে নুজসাতের বাবার দায়ের করা মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।জানা গেছে, সাকিন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং একসময় নুজসাতকে প্রাইভেট পড়াতেন। তদন্তে দুজনের মধ্যে প্রায় ৯ থেকে ১০ মাসের সম্পর্ক থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।উল্লেখ্য, সোমবার (২২ জুন) বিকেলে নগরীর পায়রা চত্বর এলাকার নর্থ ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ছাদ থেকে পড়ে নুজসাতের মৃত্যু হয়। আরও পড়ুন , মিঠাপুকুরের লতিফপুর ইউনিয়নের জারুল্লাবাদ–কুমারপাড়া সড়কের বেহাল দশা, কাদায় চরম দুর্ভোগে এলাকাবাসীতিনি নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।মামলার এজাহারে নুজসাতের বাবা অভিযোগ করেন, মেয়ের মোবাইল ফোনে থাকা মেসেজ ও তথ্য মুছে ফেলা হয়েছিল। পরে বিভিন্ন মাধ্যমে তিনি মেয়ের সঙ্গে প্রাইভেট শিক্ষক সাকিনের ছবি ও কথোপকথনের বিষয়ে জানতে পারেন। তার অভিযোগ, মানসিক চাপে মেয়ের মৃত্যু হয়ে থাকতে পারে।এ বিষয়ে মহানগর ডিবির উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে আমলযোগ্য অপরাধের কিছু তথ্য পাওয়া গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাত ছাদে ওঠেন এবং কিছু সময় মোবাইল ব্যবহার করেন। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে মোবাইল ফোন রেখে ছাদের রেলিংয়ে বসার পর নিচে পড়ে যান।অন্যদিকে, আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের কাছে সাকিন অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, নুজসাত তার শিক্ষার্থী ছিলেন এবং বিষয়টি বুঝতে পারার পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন। প্রায় তিন মাস আগে তিনি তাকে পড়ানোও বন্ধ করেন বলে জানান। ঘটনার সময় তিনি অন্য শিক্ষার্থীকে পড়াচ্ছিলেন বলেও দাবি করেন।তবে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রংপুরে নুজসাতের মৃত্যুর ঘটনায় মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার, তদন্তে নতুন তথ্য