বান্দরবানের লামা উপজেলায় ভূয়া আইনজীবী ও সাংবাদিক পরিচয় দিচ্ছে এক নেশাখোর। তার বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে। নিজেকে প্রভাবশালী সাংবাদিক ও আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে এলাকার নিরীহ মানুষকে ব্লাকমেইল, ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ সুবিধা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে 'ক' অর্ধাক্ষরের এই নেশাগ্রস্তপ্রতারক। ৫ অক্টোবর একটি অনুষ্ঠানে সংবাদ দিগন্তের প্রতিনিধিকে মারধর করার হুমকি দিয়েছে।তাকে বলেন থানার ওসির সামনে তোকে মারবো । তার এই ধরণের ঔদ্ধত্যপূর্ণ আচরনে অনুষ্ঠানে উপস্থিত অন্য সাংবাদিকরা হতবিহ্বল হয়ে পড়ে। অপসাংবাদিকা নিয়ে একটি রিপোর্ট করার কারনে মূলত করিম সাংবাদিক ক্ষিপ্ত হন। অনুসন্ধানে জানাযায়, প্রায়ই সময় নেশায় বুধ হয়ে মানুষকে নাজেহাল করা অতপর পায়ে পড়ে ক্ষমা চাওয়া তার অভ্যাস।স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুয়া প্রেস কার্ড এবং নামসর্বস্ব একাধিক ভুঁইফোড় পোর্টালের পরিচয় ব্যবহার করে এলাকায় বিভ্রান্তি ছড়িয়ে আসছে। লামা উপজেলায় দিনমজুর মানুষ জীবনজীবীকার তাগিদে জঙ্গল থেকে গাছ, বাঁশ, লাকড়ি আহরণকারী প্রান্তিক মানুষদেরকে ভয় দেখিয়ে ১ শ্ থেকে ৩ শ্ টাকা দাবি করে এই প্রতারক ও তার নেতৃত্বাধীন সংঘবদ্ধ একটি চক্র।সম্প্রতি নিজেকে আইনজীবি দাবি করে আবার সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে সহযোগিতা করার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার কথাও শুনা যাচ্ছে। এলাকায় নিজের প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড নিরবচ্ছিন্ন রাখতে এই মাতাল ব্যক্তি একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। তার চক্রে যুক্ত হয়েছে আরো কয়েকজন টোকাই শ্রেণির ভূইফোড় সাংবাদিক। আরও পড়ুন, সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলাবর্তমানে স্থানীয় উঠতি বয়সী তরুণ ও এলাকার কিছু চিহ্নিত অসৎ স্বার্থান্বেষী ব্যক্তিত্বকে তার চক্রে ভেড়ানোর চেষ্টা চলছে বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “বিভিন্ন প্রশাসনিক দপ্তর, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায় করাই এদের মূল লক্ষ্য। পেশাদার সাংবাদিক ও আইনি পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন করে তারা নিজস্ব স্বার্থসিদ্ধির পাঁতারা করছে।”প্রশাসনের পদক্ষেপ ও সচেতনতার আহ্বান জানিয়ে স্থানীয়রা এর প্রতিকারে দাবি করেন। সম্প্রতি প্রতারক চক্রের এমন অপতৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও পেশাদার সাংবাদিক সংগঠনগুলো। ভুয়া পরিচয়দানকারী ব্যক্তিদের বিষয়ে যেকোনো প্রলোভন বা হুমকিতে কান না দিয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভূয়া পরিচয়, মানুষদেরকে ভয়ভীতি দেখিয়ে সুবিধা হাসিল, গরিব মানুষের কর্মসংস্থানে আঘাত করার মতন কর্মকান্ডের ফলে মানুষ এখন সাংবাদিকতার মতন মহান পেশায় যুক্ত লোকদের প্রতি ভীতশ্রদ্ধ। নেশাখোর, টোকাই, সামাজিক নানান অপরাধে জড়িত; এমন কিছু ব্যক্তিরা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দেয়ারঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই অবস্থায় পেশাদার সাংবাদিকদের আহ্বান; এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে এই চক্রের মূল হোতাকে আইনের আওতায় আনা হবে। প্রসঙ্গত: বিগত ২০১৯ এই ব্যক্তিসহ তার অন্য ৩ সহযোগিকে লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা বিজিবি সদস্যরা চাঁদাবাজির দায়ে বনপুর স্কুল কক্ষে বেঁধে পেটায়। পরে বিজিবি সদস্যদেরকে মুচলেখা দিয়ে রেহায় পান। তার বিরুদ্ধে গোয়েন্দা তদন্ত চালালে বহু অপকর্মের তথ্য পাবেন ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।