দৈনিক সংবাদ দিগন্ত

হুইলচেয়ারে পরীমণি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির প্রকাশ করা দুটি ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাকে হুইলচেয়ারে বসা অবস্থায় এবং বাম পায়ে প্লাস্টার ও ব্যান্ডেজসহ দেখা যায়।শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। একটি ভিডিওতে তিনি বাম পায়ের প্লাস্টার দেখিয়ে ক্যাপশনে লেখেন, ‘ঠ্যাং এ নজর লেগেছে।’আরও  পড়ুন, অপু বিশ্বাসের ‘শিকার’অন্য একটি ভিডিওতে তাকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। ভিডিওটি হাসপাতালের পরিবেশে ধারণ করা হয়েছে বলে ধারণা করছেন অনেক ভক্ত।ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে কী কারণে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।পরীমণির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

হুইলচেয়ারে পরীমণি