দৈনিক সংবাদ দিগন্ত

‘হিংসা বা খারাপ শক্তি বয়ে বেড়ান না’ তারুণ্য নিয়ে শশীর বার্তা

জহির রায়হানের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হাজার বছর ধরে’ সিনেমার টুনি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী শারমিন জোহা শশী। ২০০৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও টুনি চরিত্রের জন্য দর্শকের কাছে এখনো পরিচিত এই অভিনেত্রী।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি প্রকাশ করে ইতিবাচক থাকা, নিজেকে ভালোবাসা এবং জীবনকে সহজভাবে দেখার বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন শশী। বিশেষ করে বয়সের তুলনায় তরুণ দেখানোর প্রসঙ্গে তাঁর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।শাড়ি পরা একটি ছবি প্রকাশ করে শশী লিখেছেন, ‘আপনাকে আপনার বয়সের তুলনায় কম বয়সী দেখায়। কারণ আপনি হিংসা বা খারাপ শক্তি বয়ে বেড়ান না।’আরও পড়ুন,প্যারিসে রাজি হন কারিনা সাইফের মজার মন্তব্যতাঁর এই বক্তব্যে শারীরিক সৌন্দর্যের পাশাপাশি মানসিক প্রশান্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির গুরুত্ব ফুটে উঠেছে।অভিনেত্রীর এই বার্তায় নেতিবাচকতা থেকে দূরে থাকা এবং নিজের ভেতরে শান্তি ধরে রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। জীবনের নানা পরিস্থিতিতে হিংসা-বিদ্বেষ ও অপ্রয়োজনীয় মানসিক চাপ এড়িয়ে ইতিবাচকভাবে চলার আহ্বান হিসেবেও তাঁর কথাগুলোকে দেখছেন অনেকে।জীবনকে জটিল করে তোলার প্রবণতা নিয়েও নিজের মত প্রকাশ করেছেন শশী। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘জীবন সহজ হতে পারত, যদি না আমরাই ধরে ধরে পরিস্থিতিগুলোকে জটিল করতাম। চলুন জীবন সহজ করি। সবাইকে গোলাপি শুক্রবারের শুভেচ্ছা।’সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এসব পোস্টে উঠে এসেছে জীবনকে সহজভাবে গ্রহণ করা, নিজের প্রতি যত্নশীল হওয়া এবং ইতিবাচক মনোভাব ধরে রাখার বার্তা।আরও পড়ুন,সালমানের ঘনিষ্ঠদের হুমকি দিয়ে নতুন করে আতঙ্কব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশের পাশাপাশি জীবনের নানা দিক নিয়ে নিজের উপলব্ধিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন শারমিন জোহা শশী। বর্তমানে ‘ঘরে বাইরে’ নাটকে এশা চরিত্রে অভিনয় করছেন তিনি। নাটকটিতে নাবিলের সঙ্গে জুটি বেঁধে দেখা যাচ্ছে তাঁকে। একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে নাটকটি।কোহিনুর আক্তার সুচন্দা পরিচালিত ও প্রযোজিত ‘হাজার বছর ধরে’ সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছিল। জহির রায়হানের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র বাংলাদেশের সিনেমার ইতিহাসে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। ছবিটিতে টুনি চরিত্রে শশীর অভিনয় তাঁকে দর্শকের কাছে বিশেষ পরিচিতি এনে দেয়।দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে কাজ করলেও টুনি চরিত্রের জনপ্রিয়তা এখনো তাঁর পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বয়সের তুলনায় তরুণ দেখানোর প্রসঙ্গে তাঁর বক্তব্যের পাশাপাশি জীবনকে ইতিবাচকভাবে দেখার আহ্বানও ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

‘হিংসা বা খারাপ শক্তি বয়ে বেড়ান না’ তারুণ্য নিয়ে শশীর বার্তা