দৈনিক সংবাদ দিগন্ত

প্রেমে মজেছেন নীহা

সামাজিক যোগাযোগমাধ্যমে রিলেশনশিপ স্ট্যাটাস হালনাগাদ করার পর আলোচনায় অভিনেত্রী নাজনীন নীহা। এরপরই এক তরুণের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করায় তাঁর প্রেম নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।অনেকেই দাবি করেন, পাকিস্তানের এক তরুণের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। তবে গুঞ্জন নিয়ে বিস্তারিত কিছু না বললেও নিজের সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন নাজনীন নীহা।আরও  পড়ুন, বলিউডে আলিয়ার নতুন রেকর্ডঅভিনেত্রী বলেন, ‘সময় হলে আমি নিজেই এনগেজমেন্টের মতো বিয়ের খবরও জানিয়ে দেব। সবার উচিত আমাদের অভিনন্দন জানানো। অন্য কিছু কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল!’নীহার এই মন্তব্যের পর ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। তবে সম্পর্কের মানুষটির পরিচয় কিংবা বিয়ের সম্ভাব্য সময় নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি।

প্রেমে মজেছেন নীহা