হার্দিক-আমিশার ভিডিও ভাইরাল, নতুন সম্পর্কের গুঞ্জন
ক্রিকেট মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এবার অভিনেত্রী আমিশা প্যাটেলের সঙ্গে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন গুঞ্জন।সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে একটি পার্টিতে হার্দিক পান্ডিয়া ও আমিশা প্যাটেলকে একসঙ্গে দেখা যায়। সেখানে আমিশাকে হার্দিকের কাঁধে হাত রেখে নাচতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, বেঙ্গালুরুর একটি হোটেলে ওই পার্টির আয়োজন করা হয়েছিল।ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই দুজনের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন, তাঁদের মধ্যে নতুন কোনো সম্পর্ক তৈরি হয়েছে কি না।বিষয়টি নজরে আসে আমিশা প্যাটেলেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির একটি স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সমালোচনার জবাব দেন তিনি।আমিশা জানান, আড়ও পড়ুন,অ্যারোটিক ভিডিও নিয়ে পুনম পান্ডের বিস্ফোরক মন্তব্যভিডিওতে তাঁর হাত হার্দিকের কাঁধে থাকার বিষয়টিকে কেউ কেউ রোমান্টিক হিসেবে দেখেছেন। এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাঁকে না চিনেই এ ধরনের মন্তব্য করা ঠিক নয়। ভবিষ্যতে এ ধরনের পোস্ট করার আগে ভেবে দেখার পরামর্শও দেন অভিনেত্রী।তবে আমিশার বক্তব্যের পরও হার্দিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন থামেনি। যদিও হার্দিক বা আমিশা—কেউই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।এর আগে সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে সম্পর্কে জড়ান হার্দিক। পরে তাঁরা বিয়ে করেন এবং তাঁদের একটি সন্তান রয়েছে। তবে চার বছর পর তাঁদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।এরপর মাহিকা শর্মার সঙ্গেও হার্দিকের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। তবে সেই সম্পর্কের বর্তমান অবস্থাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।সব মিলিয়ে, একটি ভিডিওকে কেন্দ্র করে হার্দিক-আমিশাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। তবে নিশ্চিত তথ্য না আসা পর্যন্ত বিষয়টিকে শুধুই সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা হিসেবেই দেখা হচ্ছে।