মহেশপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত
ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সাংবাদিক ওসমান গণির উপর নৃশংস সন্ত্রাসী হামলারতীব্র নিন্দা, প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভাঅনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বেপ্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃমাহামুদুল হাসান মিলন, আব্দুল হামিদ, জাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আলমগীর হোসেন, মেহেদীহাসান লিমন, শামীম আহমেদ, এনামুল ইসলাম এবং আহত সাংবাদিক ওসমান গণির পিতা ইউসুফ আলী।সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধকরার আরও পড়ুন, বিয়ে নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যাএকটি গভীর ষড়যন্ত্র এবং বাকস্বাধীনতা ও মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে ঘটনারনিরপেক্ষ তদন্ত সাপেক্ষে মূল হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জোর দাবিজানান তারা। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণকরেন বক্তারা।প্রতিবাদ সভায় মহেশপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমেরসংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্যঃ শনিবার বিকালে মহেশপুরের সস্তা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক বিএনপিনেতাকে মারপিটের ভিডিও ধারণ করার সময় হুদা গ্রামের ১০/১২ জন সাংবাদিক ওসমান গণির উপর হামলাচালায়।