দৈনিক সংবাদ দিগন্ত

ঈদে ভোগান্তি কমাতে বিশেষ পরিকল্পনা: সেতুমন্ত্রীর আশ্বাস

ঈদুল আজহার আসন্ন যাত্রাকে কেন্দ্র করে দেশজুড়ে সড়ক ও পরিবহন ব্যবস্থায় বড় ধরনের চাপের আশঙ্কা করা হচ্ছে। প্রায় দেড় কোটি মানুষ এবং প্রায় এক কোটি কোরবানিযোগ্য পশু মাত্র তিন দিনের মধ্যে পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা।শুক্রবার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শেখ রবিউল আলম।তিনি বলেন, জনগণের সহযোগিতা, সচেতনতা এবং প্রাকৃতিক দুর্যোগ না থাকলে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক করা আরো পড়ুন ,  হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, হাজারো আক্রান্ত হাসপাতালেসম্ভব হবে। তবে চ্যালেঞ্জগুলো সমাধানে সরকার কাজ করছে।অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ রেলওয়ে।সেতুমন্ত্রী আরও জানান, দেশের সবচেয়ে চাপের সড়ক ঢাকা–চট্টগ্রাম মহাসড়ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের পরিকল্পনার আওতায় প্রায় ৪০০ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে, ৬০০ কিলোমিটার ৬ লেনে এবং প্রায় ১ হাজার কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা ২০৩১ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য।তিনি বলেন, প্রতিবছর গড়ে সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান, যার প্রধান কারণ চালকদের অদক্ষতা ও ফিটনেসহীন যানবাহন। জনগণের অসচেতনতা কমানো না গেলে দুর্ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।অন্যদিকে অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদে ভোগান্তি কমাতে বিশেষ পরিকল্পনা: সেতুমন্ত্রীর আশ্বাস