দৈনিক সংবাদ দিগন্ত

কালুখালীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

কালখালীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১) এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচকে ঘিরে ঈদ পরবর্তী সময়ে মাঠজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে এবং হাজারো দর্শকের উপস্থিতিতে তোফাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।আরও পড়ুন, ঈদুল আজহা উপলক্ষে কসবায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের মতবিনিময়ফাইনাল খেলায় মুখোমুখি হয় মালিয়াট ফুটবল একাদশ ও কালিকাপুর ই-কমার্স অ্যাসোসিয়েশন। টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে। পরে ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে কালিকাপুর ই-কমার্স অ্যাসোসিয়েশনকে পরাজিত করে মালিয়াট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।আরও পড়ুন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিক, সন্ত্রাসীদেকে নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খাঁন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুমা, কালুখালী থানার ওসি (তদন্ত) মোঃ সুমন মিয়া, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মেহেদী আর মনসুর, যুব নেতা ফিরোজ রহমান টিটু মোল্লা, উপজেলা বিএনপির সদস্য হাসমত আলী মোল্লা, যুবদলের সভাপতি মোঃ হানিফ মন্ডল, জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আতর, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান তোতা, সাধারণ সম্পাদক মোঃ জামাল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আরও পড়ুন, ঈদের দীর্ঘ ছুটিতেও ফাঁকা কুয়াকাটা, হতাশ পর্যটন ব্যবসায়ীরাখেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ধারার বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কালুখালীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত