দৈনিক সংবাদ দিগন্ত

বাইক ও ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন কর নয়, স্বস্তি লাখো মানুষের

মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নতুন করে অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। ফলে দেশের লাখো মোটরসাইকেল চালক ও অটোরিকশা মালিকের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাধারণ মানুষের যাতায়াত ও জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তাবিত কর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে মোটরসাইকেলের সিসিভেদে এক থেকে দশ হাজার টাকা পর্যন্ত এবং ব্যাটারিচালিত অটোরিকশার ওপরও নতুন কর আরোপের একটি প্রস্তাব আলোচনায় আসে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।আরও  পড়ুন, এখনই মিলছে না স্বস্তি, আরও কয়েকদিন তাপপ্রবাহে পুড়বে দেশমোটরসাইকেল চালকদের দাবি ছিল, তারা ইতোমধ্যেই রেজিস্ট্রেশন, রোড ট্যাক্স, ফিটনেস ফি ও জ্বালানি কর পরিশোধ করছেন। নতুন কর আরোপ করা হলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতো।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৯ লাখ। অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যাও কয়েক মিলিয়ন বলে ধারণা করা হয়।খাতসংশ্লিষ্টদের মতে, নতুন কর প্রত্যাহারের ফলে পরিবহন খাতের পাশাপাশি মোটরসাইকেল শিল্প ও সংশ্লিষ্ট কর্মসংস্থানও ইতিবাচক প্রভাব পাবে।আরও  পড়ুন, শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন, দুই আসামির মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ

বাইক ও ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন কর নয়, স্বস্তি লাখো মানুষের