৫ দিন পর কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু, স্বস্তি ফিরল রেলপথে
টানা বন্যা ও ভারী বৃষ্টির কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।রোববার দুপুরে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানান, ট্রেনটি দুপুর ১টা ৫৪ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায় এবং পরে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।গত কয়েক দিন চট্টগ্রামের ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রেললাইন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল।আরও পড়ুন, অনলাইনে আম বেচে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তরুণ উদ্যোক্তা বদলগাছীর মোস্তাকিম বন্যার স্রোতে লাইনের নিচের পাথর সরে গেলেও মূল রেললাইন বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি।রেলওয়ের প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত অংশে পাথর পুনর্বিন্যাস ও ঝুঁকিপূর্ণ স্থান উঁচু করার কাজ শেষ করার পর ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়েছে।এর আগে জান আলী হাট স্টেশনে আটকে থাকা প্রবাল এক্সপ্রেসও নিরাপদে চট্টগ্রামে পৌঁছেছে।রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত রেললাইন চলাচলের জন্য নিরাপদ রয়েছে। তবে ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।