দৈনিক সংবাদ দিগন্ত

নতুন গানে পূজা

নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় গায়িকা বাঁধন সরকার পূজা। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার একটি গানে প্লেব্যাক করেছেন তিনি।গানটির কথা লিখেছেন গীতিকার সুদীপ কুমার দীপ। আর সুর ও সংগীত পরিচালনা করেছেন আনোয়ার শিকদার টিটন।নতুন এই গান নিয়ে বেশ উচ্ছ্বসিত পূজা। তিনি বলেন, “খুব সুন্দর একটি গান। কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। আরও  পড়ুন,‘লাপাত্তা’য় ব্যস্ত নুসরাতআমার বিশ্বাস, গানটি প্রকাশ পেলে শ্রোতাদেরও ভালো লাগবে।”সিনেমার গানের ক্ষেত্রে পূজার কণ্ঠ বরাবরই দর্শক-শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। নতুন এই গানটিও সেই ধারাবাহিকতায় আলোচনায় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।‘স্বপ্নের নায়িকা’ সিনেমার সংগীত আয়োজনে নতুনত্ব রাখার চেষ্টা করা হয়েছে বলেও জানা গেছে। এখন গানটি প্রকাশের অপেক্ষায় রয়েছেন পূজার ভক্তরা।

নতুন গানে পূজা