বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুব শীঘ্রই জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে মূলত সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার গত ৪৭ দিনের কর্মসূচি এবং এ সংক্রান্ত বিভিন্ন কাজ সম্পর্কে দলের নীতিনির্ধারণী ফোরাম তথা স্থায়ী কমিটির সদস্যদের মতামত ও পরামর্শ নিয়েছেন প্রধানমন্ত্রী।আরও পড়ুন, রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভদলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মহাসচিব বলেন, আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করছি, যত দ্রুত সম্ভব দলকে কাউন্সিলের দিকে নিয়ে যাওয়া প্রয়োজন এবং আমরা সেই চেষ্টাই করছি। তবে কাউন্সিল আয়োজনের নির্দিষ্ট সময় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, কোরবানির ঈদের আগে এটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, কাউন্সিলের প্রস্তুতি ও যাবতীয় বিষয় ঠিক করতে আমাদের ন্যূনতম কয়েক মাস সময় লাগবে।আরও পড়ুন, পরিত্যক্ত সংবিধান ছেড়ে নতুন সংবিধান তৈরি করুন - খোমেনী ইহসানবৈঠকে সংসদীয় মহিলা আসনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এই বিষয়টি আজকের আলোচ্যসূচিতে ছিল না। মূলত পুরো বৈঠকটি ছিল সাংগঠনিক এবং সরকারের ৪৭ দিনের কর্মকাণ্ডের মূল্যায়নকেন্দ্রিক। আড়াই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকে দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।