দৈনিক সংবাদ দিগন্ত

সৌদিতে নিহত নলডাঙ্গার ৩ প্রবাসীর পরিবারের পাশে জামায়াত

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি তিন পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।নিজস্ব প্রতিবেদক:সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের তিন প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।নিহতরা হলেন—শ্রীপুর গ্রামের রাব্বানীর ছেলে মো. সাব্বির হোসেন শুভ, দিঘীরপাড় এলাকার জাখের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয়।আরও পড়ুন. মাদারীপুর সদর থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ আটক ৩মঙ্গলবার বিকেলে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশে জামায়াত নেতৃবৃন্দ নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।এ সময় তারা শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহত তিন প্রবাসীর পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর সেক্রেটারি আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর আব্দুর রবসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের মৃত্যুতে তাদের পরিবারগুলো গভীর সংকটে পড়েছে। এই কঠিন সময়ে নিহতদের স্বজনদের একা থাকতে হবে না। পরিবারের যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে।সৌদি আরবের মাটিতে তিন প্রবাসীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিহতদের বাড়ির পরিবেশ।

সৌদিতে নিহত নলডাঙ্গার ৩ প্রবাসীর পরিবারের পাশে জামায়াত