হজ শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, সৌদিতে মৃত্যু ৪২ বাংলাদেশির
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরতে শুরু করেছেন হাজার হাজার হাজি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৩টি ফিরতি ফ্লাইটে মোট ১৭ হাজার ৬৮৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।হজ অফিস সূত্রে জানা যায়, ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে গত ৩০ মে এবং আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশি হাজিদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে তিনটি এয়ারলাইনস।ফ্লাইট পরিচালনার তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ১০টি ফ্লাইট, সাউদিয়া এয়ারলাইনস পরিচালনা করেছে ১৫টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।আরও পড়ুন , রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু, আদালতে হাজির প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীফিরে আসা হাজিদের মধ্যে ২ হাজার ৮২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৫ হাজার ৬০৭ জন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করেছেন।এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৪২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৫ জন নারী। হজ অফিসের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৩২ জন পবিত্র মক্কা নগরীতে এবং ১০ জন মদিনা নগরীতে মৃত্যুবরণ করেছেন।উল্লেখ্য, এ বছরের হজ কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে এবং হজযাত্রী পরিবহন শেষ হয় ২১ মে। পরে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট পরিচালনা শুরু হয়।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাকি হাজিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রস্তুতি ও সমন্বয় অব্যাহত রয়েছে।আরও পড়ুন , নতুন পে-স্কেলে বেতনে বড় উল্লম্ফনের প্রস্তাব, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা