মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা খান পাড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মহিদুর রহমান সেলিম আর নেই।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্থানীয়ভাবে একজন সম্মানিত মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।রোববার সকাল সাড়ে ১১টায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।আরো পড়ুন , ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবারদাফনের আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।ঘিওর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে।এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)।জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরিবার, সহযোদ্ধা ও এলাকাবাসী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।