ঈদে সেনাসদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৮ মে) ঢাকা সেনানিবাসে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশ নেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত হলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।আরও পড়ুন, আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখা হবে জাতীয় চিড়িয়াখানায়সেনাসদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর সেনানিবাস এলাকায় ফিরে এসে তিনি আনন্দিত ও আবেগাপ্লুত। সেনাবাহিনীর শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দেশের যেকোনো সংকটে জনগণের পাশে দাঁড়ানোর ঐতিহ্য তাকে গর্বিত করে।আরও পড়ুন, প্রবাসের ঈদে আনন্দ-বেদনার মিশেলতিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। জাতীয় সংকট মোকাবিলা এবং উন্নয়ন অগ্রযাত্রায় সেনাবাহিনীর অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর সদস্যরা ভবিষ্যতেও একই নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্ব নিয়ে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।আরও পড়ুন, ঈদের আদর্শে ঐক্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতিরপ্রীতিভোজ শেষে তিনি ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন, একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে অফিসার ও সৈনিকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং জোহরের নামাজও আদায় করেন। ঈদের দিনে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের এমন উপস্থিতি সেনাসদস্যদের মধ্যে উৎসাহ, অনুপ্রেরণা ও গৌরবের সঞ্চার করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।