দৈনিক সংবাদ দিগন্ত

মৌসুমি বায়ু বিদায়ের পরও বৃষ্টি, ১৩ অক্টোবর লঘুচাপ সৃষ্টির আভাস

বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শনিবার (১০ অক্টোবর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার (১১ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আরও পড়ুন, ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া উদযাপন, উপস্থিত ভারতীয় হাইকমিশনাররোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে।সোমবার (১২ অক্টোবর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। ওই দিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।বুধবার (১৪ অক্টোবর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তাই বৃষ্টিপ্রবণ এলাকার মানুষকে দৈনন্দিন কাজ ও যাতায়াতের ক্ষেত্রে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

মৌসুমি বায়ু বিদায়ের পরও বৃষ্টি, ১৩ অক্টোবর লঘুচাপ সৃষ্টির আভাস