সরিষাবাড়ীতে সীরাত প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ
হযরত মুহাম্মদ (সা:) এর জীবনাদর্শ সম্পর্কে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা সাবিত হোসাইন, খতমে নবুওয়াত মারকায, জামালপুর জেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিরাত প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ী পাঁচজনের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউসি খাদিজাতুল কুবরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খুরশেদ আলম।আরও পড়ুন ,গাজীপুরে মাদক, নির্যাতন ও ডাকাতির প্রস্তুতি মামলায় ৬ জন গ্রেপ্তার এ সময় আলোচনা অংশগ্রহণ করেন উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মুফতি আবু সাঈদ কাসেমী, সরিষাবাড়ী অনার্স কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এটিএম শামসুজ্জামান, চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় এর জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ। পরে বিজয়ী পাঁচ জন শিক্ষার্থীর মধ্যে সম্মাননা টেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়েছে। খতমে নবুওয়াত মারকায জামালপুর জেলা শাখার মাওলানা সাবেত হোসাইন বলেন, মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর জীবন আদর্শ শিক্ষার্থীদের মধ্যে অবগত করতে এ সিরাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।