হজের প্রস্তুতি শেষ পর্যায়ে, ১৮ এপ্রিল থেকে শুরু ফ্লাইট
পবিত্র হজকে সামনে রেখে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজযাত্রী পরিবহনের ফ্লাইট।জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।মন্ত্রী জানান, ২০২৬ সালের হজ কার্যক্রম প্রায় সম্পন্ন। নির্ধারিত হজ প্যাকেজ অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে।তিনি বলেন, সৌদি আরব ও বাংলাদেশের সংশ্লিষ্ট সব ব্যয় পরিশোধ করা হয়েছে এবং ভিসাসহ আনুষ্ঠানিক কার্যক্রমও সম্পন্ন হয়েছে। ফলে নির্ধারিত সময়েই হজ ফ্লাইট পরিচালনা সম্ভব হবে।সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী আরও আরো পড়ুন , সন্ধ্যা ৭টার মধ্যে দোকান, মেলা ও বিলবোর্ড বন্ধের নির্দেশ,জ্বালানি সাশ্রয়ে কঠোর সিদ্ধান্তবলেন, ভবিষ্যতে হজযাত্রীদের ব্যয় কমানোর বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ২০২৭ সালের হজ প্যাকেজ নির্ধারণের সময় যাত্রীদের চাহিদা ও সুযোগ-সুবিধা বিবেচনায় ব্যয় সহনীয় রাখার উদ্যোগ নেওয়া হতে পারে।সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইট শুরু হলে হজযাত্রীদের ভোগান্তি কমবে এবং সামগ্রিক ব্যবস্থাপনা আরও সহজ হবে।