দৈনিক সংবাদ দিগন্ত

জুলাই আন্দোলনের দুই মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।বুধবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার দুই মামলার তদন্তকারী কর্মকর্তারা পৃথকভাবে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক দুই মামলায় আ স ম ফিরোজকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানা এলাকায় গুলিতে নিহত হন আন্দোলনকারী ১৭ বছর বয়সী নাইম হাওলাদার।আরও  পড়ুন, পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরএ ঘটনায় ওই বছরের ২৪ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়।এদিকে, একই দিনে একই এলাকায় গুলিতে আহত হন আন্দোলনকারী ২৪ বছর বয়সী তারেক চৌকিদার। এ ঘটনায় চলতি বছরের ২৬ মার্চ যাত্রাবাড়ী থানায় দায়ের করা হয় হত্যাচেষ্টা মামলা।এই দুই মামলায়ই আ স ম ফিরোজকে গ্রেফতার দেখানো হলো।এর আগে ২০২৪ সালের ২৩ আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।আদালতের আজকের আদেশের মধ্য দিয়ে জুলাই আন্দোলনকালে যাত্রাবাড়ীর সহিংসতার ঘটনায় দায়ের করা আরও দুই মামলায় সাবেক এই সংসদ সদস্যকে আনুষ্ঠানিকভাবে আসামি হিসেবে গ্রেফতার দেখানো হলো।

জুলাই আন্দোলনের দুই মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার