যুদ্ধের প্রভাবে জাপানে রঙিন প্যাকেট এখন সাদা-কালো
ইরান যুদ্ধের কারণে সৃষ্ট সরবরাহ সংকটের প্রভাবে জাপানের জনপ্রিয় স্ন্যাকসের রঙিন প্যাকেট এখন সাদা-কালোতে রূপান্তরিত হচ্ছে। কাঁচামাল ও প্রিন্টিং কালি উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদানের ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে জাপানের খাদ্যপণ্য কোম্পানি ক্যালবি ইনকরপোরেটেড।আরও পড়ুন, দেশের ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংকটোকিওভিত্তিক এই কোম্পানি আলুচিপস, সিরিয়ালসহ বিভিন্ন জনপ্রিয় স্ন্যাকস উৎপাদন করে থাকে, যা জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়াসহ বহু দেশে রপ্তানি করা হয়। ক্যালবি জানিয়েছে, পণ্যের স্থিতিশীল সরবরাহ বজায় রাখতে তারা সাময়িকভাবে প্যাকেজিং ডিজাইন পরিবর্তন করছে। আগামী ২৫ মে থেকে কোম্পানির ১৪টি পণ্যের প্যাকেটে কেবল দুই রঙের কালি ব্যবহার করা হবে।আরও পড়ুন, বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি বাড়ার ইঙ্গিত ফিচ রেটিংসেরকোম্পানিটির ভাষ্য, পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থার চাপের সঙ্গে মানিয়ে নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পরিবর্তন কতদিন চলবে তা এখনো নিশ্চিত নয়।আরও পড়ুন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য কঠোর নিষেধাজ্ঞা, বিদেশ সফর ও বেসরকারি অর্থায়নে অংশগ্রহণ বন্ধ
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে অস্থিরতা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে তেল ও কাঁচামালের সরবরাহ চেইনে বড় ধরনের চাপ তৈরি হয়েছে, যার প্রভাব এখন খাদ্যপণ্য প্যাকেজিং শিল্পেও পড়ছে।