দৈনিক সংবাদ দিগন্ত

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।বুধবার সকালে ঝিনাইদহের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।রাশেদ খাঁন বলেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নীতিতে থাকবে। তাই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কারও প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না।তিনি বলেন, জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তবে স্থানীয় সরকার নির্বাচনে এ ধরনের সুযোগ রাখা হবে না। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচনে গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।আরও  পড়ুন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দনদেশের চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুত পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। এ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।জ্বালানি সংকটের বিষয়ে রাশেদ খাঁন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ তুলনামূলকভাবে দেরিতে জ্বালানির দাম সমন্বয় করেছে।বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতি ও লুটপাট এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।এ সময় জামায়াতে ইসলামীর উদ্দেশে রাশেদ খাঁন বলেন, দেশে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে হলে সরকারকে সহযোগিতা করা উচিত। কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার মধ্যে শরিয়াহভিত্তিক আইন ব্যবস্থারও স্থান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন