দৈনিক সংবাদ দিগন্ত

বন্যা মোকাবিলায় এনসিপির জরুরি সহায়তা টিম গঠন

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম জোরদার এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শুক্রবার দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ, মানবিক সহায়তা এবং উদ্ধার কার্যক্রমে সমন্বয়ের দায়িত্ব পালন করবে।আরও পড়ুন, আজ ১২ জুলাই: বিএনপির আন্দোলনের মোড় ঘোরানো দিনবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধার কার্যক্রম আরও সুসংগঠিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে টিমটি কাজ করবে।এনসিপি জানিয়েছে, টিমে একাধিক সমন্বয়কারী ও স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্ত রয়েছেন। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত মানুষ ও স্বেচ্ছাসেবীরা তাদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন।দলটির আশা, সমন্বিত এই উদ্যোগ বন্যাকবলিত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে এবং উদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে।

বন্যা মোকাবিলায় এনসিপির জরুরি সহায়তা টিম গঠন