দৈনিক সংবাদ দিগন্ত

মিরপুর-৬ সরকারি কোয়ার্টারে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফিয়ার ফারুক জানান, খবর পাওয়ার ১২ মিনিটের মধ্যে, রাত ৮টা ১৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যোগ দিয়ে বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।আরও  পড়ুন, কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল, ২০২৭ সালের এপ্রিলে বাণিজ্যিক যাত্রার পরিকল্পনাপ্রাথমিকভাবে জানা গেছে, আগুন ভবনটির বেজমেন্টে লেগেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হবে।

মিরপুর-৬ সরকারি কোয়ার্টারে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট