মাদারগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: আলোচনা সভা ও র্যালি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিকেলে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি এবং মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জামালপুর - ৩ মোস্তাফিজুর রহমান বাবুল (এমপি)।দুপুর থেকেই উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড হাতে অনুষ্ঠানস্থলে সমবেত হতে শুরু করেন। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।বিকেলে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বালিজুড়ী বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।আরও পড়ুন, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তিনজনের র্যালি পূর্বে উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল খান সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, "১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ লড়াই-সংগ্রাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ফ্যাসিবাদের পতনে বিএনপি জনগণের অধিকার আদায়ের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে।" তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারা সমুন্নত রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল) সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।যুব ও ছাত্রসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক বিশাল জনসমুদ্রে পরিণত করে।